২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নলছিটি ছাত্রলীগের ৬ সদস্য বহিষ্কার

সংগঠনবিরোধী বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের ছয় সদস্যকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বহিষ্কৃতরা হলেন ফয়সাল আকাশ, সঞ্জয় কুমার, ফারুক চৌধুরী, রাজিব আকন, হাসান আবিদুর ও রেজা সুজন।

জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে বুধবার দুপুরে তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, “এই ছয় জন দীর্ঘদিন ধরে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মঙ্গলবারও তারা একটি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ফলে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”