সরিষাবাড়ীতে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে পাঁচদিন আগে দুর্বৃত্তের গুলিতে আহত মোজাফ্ফর হোসেনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন।
মোজাফ্ফর (৬৫) উপজেলার হাটবাড়ী গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক বলেন, শুক্রবার চর হাটবাড়ী রাজার হাটখোলা এলাকায় ডোয়াইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ উদ্দিনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
“ওই সময় তার পাশে থাকা মোজাফ্ফরের শরীরে দুটি গুলিবিদ্ধ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
