২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠি বাজারে অগ্নিকাণ্ড, পুড়েছে ৫ দোকান

ঝালকাঠি পৌর শহর বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার সন্ধ্যার এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দেড়ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে বাজারের জাকির হোসেন নামের এক মুরগি বিক্রেতার দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।

“পরে তা আশাপাশে ছড়িয়ে পড়লে আলম, আলমগীর ও উত্তমের মুদি দোকান এবং ফয়েজ আলীর ডিমের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।”

খবর পেয়ে ঝালকাঠি, ভান্ডারিয়া এবং বরিশালের ফায়ার সার্ভিস পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় ৫টি আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।