২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে পিটুনিতে ‘ডাকাত’ নিহত

মেহেরপুর সদরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 11:30 AM

Updated : 25 Apr 2022, 02:19 PM

সোমবার ভোরে উপজেলার আশাফপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি আহসান হাবীব।

নিহত ইজারুল ইসলামের বাড়ি একই উপজেলার ভবানন্দপুর গ্রামে।

ওসি আহসান বলেন, ভোরে ৪টার দিকে আশাফপুর গ্রামের কয়েকটি বাড়িতে হানা দেয় একদল ডাকাত । ডাকাতি করে পালানোর সময় স্থানীয়দের চিৎকারে লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া দেয়।

“এক পর্যায়ে ইজারুলকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পুরনো খবর:

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১