২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় মা-ছেলে হত্যায় গ্রেপ্তার ৫

রাজশাহীর বাগমারা উপজেলার চাঞ্চল্যকর মা-ছেলে হত্যার এক বছর পর ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 08:50 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

রোববার বিকেলে রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত এসপি হুমায়ূন কবীর সাংবাদিকদের জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২১), দেবীপুরের খলিলুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), কাশিপুরের ছাদের আলীর ছেলে রুস্তম আলী (২৫), শ্যামপুরের আতাউরের ছেলে আব্দুল্লাহ আল কাফি (২০) ও লবির উদ্দিনের ছেলে রুহুল আমিন (২৯)।

এসপি হুমায়ূন বলেন, “আসামিরা ভাড়াটিয়া খুনি হিসেবে সরাসরি হত্যায় অংশ নিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীকে চিহ্নিত করতে আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

২০১৪ সালের  ২৩ নভেম্বর রাতে বাগমারা উপজেলার দেউলা গ্রামের আকলিমা খাতুন (৪৫) ও তার ছোট ছেলে জাহিদ হাসানকে (২৫) নিজ ঘরে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আকলিমার বড় ছেলে দুলাল চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বাগমারা থানায় মামলা করেন।

মামলাটি গত ৫ নভেম্বর পিবিআই তদন্তের দায়িত্ব পায়।