২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পয়দা গ্রামে এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

নিহত মির্জা মকবুল হোসেন দুলাল মাস্টার (৫০) পয়দা গ্রামের মির্জা আমজাদ হোসেনের ছেলে।

তিনি জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা।

আহতরা হলেন ওই গ্রামের আরজান হোসেন ও আহম্মদ আলী। তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, বাড়ির পাশে গভীর নলকূপের ক্যানেল কাটা নিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়।

“তাকে বাঁচাতে এসে আহত হন আরজান ও আহম্মদ। পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও বলেন, গভীর নলকূপের ক্যানেল কাটাকে কেন্দ্র করে ওই গ্রামের কিছু লোকের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”