২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পরিবার পরিকল্পনা কর্মী খুন

জামালপুর শহরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীর হাত-পা বাঁধা লাশ পাওয়া গেছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

রোববার শহরের কাচারীপাড়ায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক।

নিহত আলিয়া খাতুন স্বপ্না (৪৫) মেলান্দহ উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের এফডব্লিউএ ছিলেন। তার স্বামী সরোয়ার হোসেন সোনালী ব্যাংকের শ্রীপুর কুমারিয়া শাখার ব্যবস্থাপক।

তাদের ছোট মেয়ে মিমি বলে, রাতে বাবা বাসায় ছিল না।

অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক বলেন, দুর্বত্তরা রাতের কোনো এক সময় ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে যায় এবং আলিয়া খাতুন স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যা করে।

লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।