মৌলভীবাজারে বিএনপি ও শিবির নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে নাশকতার মামলায় বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় জুড়ি উপজেলার সাগরনাল গ্রামে নিজের বাড়ি থেকে সুরমানকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের এএসপি জুনায়েদ আলম সরকার জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুরমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
অপরদিকে রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জুড়ির নয়াগ্রাম থেকে বিএনপি নেতা আছকরকে গ্রেপ্তার করে।
নাশকতার মামলায় আকছরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জুড়ি থানার ওসি মো. হাবিবুর রহমান সিদ্দিকি জানান।
