কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটককৃত মো. ইসমাইল হোসেন (২৭) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাসের পাড়ার নজির আহম্মদের ছেলে।
বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইমরান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ইসমাইলের ব্যাগ থেকে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার করা হয়।”
উদ্ধার করা ইয়াবাগুলির আনুমানিক মূল্য ৫৯ লাখ ৭৩ হাজার টাকা বলে জানান তিনি।
