উদ্ধার করা সোনা নিয়ে পালালেন এএসআই
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করা ১৩টি সোনার বার নিয়ে এক পুলিশ সদস্য পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পলাতক এএসআই রফিকুল ইসলাম তার থানায়ই কর্মরত বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে এএসআই রফিকুল রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে রেজাউল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেন।
“তার দেহে তল্লাশি করে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। পরে রেজাউলকে থানায় হস্তান্তর করে সোনা নিয়ে রফিকুল পালিয়ে যান।”
রেজাউলকে ধরতে অভিযান চলছে বলে ওসি অপূর্ব জানান।
