২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখারনায় উৎপাদন বন্ধ রয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 07:51 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

সোমবার বেলা ১২টার দিকে কারখানার ‘সিঙ্গেস কম্প্রেসারে’ ত্রুটি দেখা দিরে উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বলে জানান কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উৎপাদন বন্ধের পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন।

“কাজ শেষে কবে নাগাদ উৎপাদনে ফিরে আসা যাবে তা বলা যাচ্ছে না।”

কারখানায় যথেষ্ট ইউরিয়া সার মজুদ রয়েছে। তাই চলতি মৌসুমে সার সংকটের কোনো আশংকা নেই বলে জানান এ কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন জানান, কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।