ঝালকাঠিতে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার
ঝালকাঠিতে অপহৃত এক স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক জসীম উদ্দিন (৩০) সদর উপজেলার শিমুলেশ্বর গ্রামের আশ্রাফ আলী দফাদারের ছেলে।
ঝালকাঠি সদর থানার এসআই সারোয়ার হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে রোববার সন্ধ্যায় ঢাকার বাড্ডা এলাকার একটি বাসা থেকে মেয়েটিকে উদ্ধার এবং ওই যুবককে আটক করা হয়।
গত ২৪ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটি অপহৃত হন। এ ঘটনায় মেয়েটির মা থানায় একটি মামলা করেন।
এসআই সারোয়ার বলেন, সোমবার সকালে ঢাকা থেকে ঝালকাঠি আনা হয় যুবক জসিম। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
