২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল উৎসবের আয়োজক হত্যা: গ্রেপ্তার আরও ২

চুয়াডাঙ্গায় বাউল উৎসবের আয়োজক জাকারিয়া হত্যায় জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 05:44 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

পুরনো খবর:

বাউল উৎসবের আয়োজক হত্যায় একজন গ্রেপ্তার, বাউলদের মানববন্ধন

এরা হলেন আকন্দবাড়িয়া গ্রামের হঠাৎ পাড়ার দুলাল মন্ডলের ছেলে আনারুল হক (৪২) ও আকন্দবাড়িয়া ক্লাব পাড়ার মোহাম্মদ বাদলের ছেলে মোহাম্মদ রানা (৩০)।

সোমবার দুপুরে আকন্দবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার এসআই বজলুর রহমান।

এ ঘটনায় সোমবার পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে।

এসআই বজলুর জানান, এর আগে শনিবার রাতে মেহেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে মুক্তার আলী নামে একজনকে। সোমবার আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে গুচ্ছগ্রামের ফকির বাগানে ‘বাবা ফকির’ ফজলু শাহের মাজারে বাউল উৎসবে যাওয়ার পথে জাকারিয়া সরদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শনিবার রাতে নিহতের ভাই মো. কিবরিয়া বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।