টুঙ্গিপাড়া পৌরসভায় মীর্জাকে মেয়র ঘোষণা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শেখ আহম্মেদ হোসেন মীর্জাকে মেয়র ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে তাকে মেয়র ঘোষণা করেন গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী।
নির্বাচন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ আহম্মেদ হোসেন মির্জা ও স্বতন্ত্র প্রার্থী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেন।
“গত ৬ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়ন ফিরে পেতে তিনি অপিল করেননি বলে শেখ আহম্মেদ হোসেন মীর্জার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।”
নবনির্বাচিত মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টুঙ্গিপাড়া পৌরসভাকে পরিচ্ছন্ন ও অধুনিক হিসেবে গড়ে তুলব। নাগরিকসেবা বৃদ্ধির পাশাপাশি পানি সরবরাহ নিশ্চিত করব।”
