বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ ৫
নারায়ণগঞ্জ সদরে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে এক পরিবারের তিন সদস্যসহ অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন।
সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে ভোর ৬টার দিকে সদরের ডিগ্রির চর এলাকায় এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধানের নদীতে তল্লাশি চালাচ্ছে।আহত যাত্রীদের নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তত ৩০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি বুড়িগঙ্গার পূর্বপাড় থেকে পশ্চিমপাড়ে যাচ্ছিল। মাঝপথে লঞ্চের ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়।
“অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই পাঁচজন এখনো নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
নিখোঁজ যাত্রীরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সেলিম খান (৫০), তার মেয়ে মৌসুমী আক্তার (১৫) ও ছেলে ইমন খান (১২) এবং মুন্সীগঞ্জের পশ্চিম মোক্তারপুর এলাকার আব্দুল কাদির এবং সেলিম মিয়া। সেলিমের ঠিকানা জানা যায়নি।
তার স্বামী সেলিম ও মেয়ে মৌসুমী ওরসে গান গাইতো বলে জানান লুতফা।
তার অভিযোগ, ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হলে তাদের সন্ধান পাওয়া যেত।
একই নৌকার যাত্রী বন্দরের শাহী মসজিদ এলাকার সেলিম বলেন, তারা অনেকে একসঙ্গে মাজারে ওরসে অংশ নিতে আসেন। তিনিও সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
তবে ঘটনার অনেক পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
নারায়ণঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিনমনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নৌকাডুবির খবর পেয়েছেন সকাল সাড়ে ১০টার দিকে। এর পর ঘটনাস্থলে পাঁচজন ডুবুরি তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
