২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 06:41 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

শুক্রবার বিকাল ৩টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান।

আবু তালেব পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির। সম্প্রতি তার বিরুদ্ধে নাশকতা মামলার চূড়ান্ত অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ওসি জানান, গোপন খবর পেয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জেলার সাত থানা থেকে দুই জামাত-শিবির নেতাসহ আরও ২৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, নাশকতার অভিযোগে জামায়াত নেতা আবু তালেব মিয়ার বিরুদ্ধে থানায় ১৯টি মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।