৬৫ হাজার ইয়াবাসহ ফেনীতে আটক ২
ফেনীতে ৬৫ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের বাটপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. সোহেল ওরফে সোহাগ (২৮) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কাকড়ার মো. বেলায়েত হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম মিজান (২৭)।
মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় অভিযানে নামে।
“রাতভর অভিযান শেষে সকালে রামপুর মধুপুর ট্রের্ডাসের সামনে পার্কিং করা কমলা বোঝাই একটি কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩৩টি প্যাকেট থেকে ৬৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। “
এ সময় সোহেল ও মিজানকে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয় বলে জানান তিনি।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মোজাম্মেল জানান, সোহেল ও মিজান পরিবহন ব্যবসা করে। পাশাপাশি তারা চট্টগ্রাম থেকে কুমিল্লা ও ঢাকায় ইয়াবা পাচার করে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে ধারণা করছেন র্যাব কর্মকর্তা মোহাম্মদ।
