২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরে হামলা: আটক শরিফুলকে ডিবিতে হস্তান্তর

দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে হামলার ঘটনায় আটক শরিফুল ইসলামকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 12:06 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বীরগঞ্জ সার্কেলের এএসপি সুজন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে ওই হামলার ঘটনার পর শরিফুলকে গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে কীর্তন ও ধর্মসভা চলার সময় তিন যুবক সেখানে হামলা চালায়। তারা গুলি করে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে শীলপ্রসাদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান।

ওই ঘটনায় মিঠুন (২২) ও রণজিৎ চন্দ্র রহিত (৪০) নামের দুজন গুলিবিদ্ধ হন। হামলার পরপরই শরীফুলকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় জানান, শরীফুলের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।

এএসপি সুজন জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। ওই এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি হামলাকারীদের ধরতে র‌্যাব ও পুলিশের অভিযান চলছে।

পুরনো খবর:

দিনাজপুরে মন্দিরে গুলি-বোমা, আহত ২