২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘সাড়ে ৩ লাখ কোটি টাকার’ বাজেট

আগামী বাজেটের আকার তিন লাখ ৪০ হাজার কোটি টাকার হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 05:39 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

বাজেট ঘোষণার ছয় মাসেরও বেশি সময় আগে মঙ্গলবার দুপুরে সিলেটে তিনি এ কথা বলেন।

সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় মন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বিনিয়োগ বেড়েছে, রাজস্ব বেড়েছে। তাই সরকারের বাজেটের আকারও বাড়ছে।

চলতি বাজেটে জ্বালানি, বিদুৎ ও পরিবহন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি।

গত বছর তিনি বাজেট তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও হয়েছিল প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট।

কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আবদুল মুমিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিুকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী।