সাতক্ষীরা সীমান্তে দুই নারী উদ্ধার
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে দুই নারীকে আটক করা হয়েছে, যাদের ভারতে পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি।
রোববার সকালে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার হায়দার আলী।
আটক দুই নারীর বয়স ৪০ বছর ও ১৯ বছর। তাদের বাড়ি বাগেরহাট মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামে।
হায়দার আলী জানান, দালালরা অবৈধ পথে দুই নারীকে ভারতে পাচার করছে খবরে বিজিবির টহল দল তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে ওই দুই নারীকে উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
