পৌর নির্বাচন: লক্ষ্মীপুরে মেয়র পদে ১৪ জনের মনোনয়নপত্র জমা
লক্ষ্মীপুরের তিনটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুক্রবার জেলা নির্বাচন কর্মকতা আব্দুস সামাদ এ তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জেলার ৩টি পৌরসভায় মেয়র পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রামগতি ছাড়া অন্য দুটি পৌরসভায় একজন করে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর (শনি-রোববার) এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরাই থাকবে ভোটের লড়াইয়ে।
লক্ষ্মীপুরের তিনটি পৌরসভায় মেয়র পদের মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন,
রায়পুর পৌরসভা
আওয়ামী লীগ থেকে ইসমাইল হোসেন খোকন, বিএনপির এবিএম জিলানী, জাতীয় পার্টির ওয়াদুদ মৃধা, বিএনপি বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম লিটন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাইনুল ইসলাম ডালিম।
রামগঞ্জ পৌরসভা
আওয়ামী লীগের আবুল খায়ের পাটওয়ারী, বিএনপির রোম্মান আহম্মেদ পাটওয়ারী, জাতীয় পার্টির মহসীন আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেল্লাল আহমেদ বেল্লাল, স্বতন্ত্র প্রার্থী সোহাগ মাল।
রামগতি পৌরসভা
আওয়ামী লীগ থেকে মেজবাহ উদ্দিন, বিএনপির সাহেদ আলী পটু, জাতীয় পার্টির আজাদ উদ্দিন চৌধুরী।
