শরীয়তপুরের ৫ পৌরসভায় আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত
শরীয়তপুরের পাঁচ পৌরসভার সব কটিতে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয়ভাবে পাঁচজনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
তারা হলেন শরীয়তপুর পৌরসভায় মো. রফিকুল ইসলাম কোতোয়াল, জাজিরা পৌরসভায় মো. ইউনুছ বেপারী, নড়িয়া পৌরসভায় মো. হায়দার আলী, ভেদরগঞ্জ পৌরসভায় আ. মান্নান হাওলাদার এবং ডামুড্যা পৌরসভায় হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল।
