২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যুবকের হাত কর্তন

রংপুর নগরীতে এক যুবকের হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর রামপুরা ভগিবালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে রংপুর কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

আহত এনামুল হক পিচুকে (২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি একটি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। কয়েকদিন আগে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর এনামুল বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন।এ সময় তিন দুর্বৃত্ত একটি মোটসাইকেলে করে এসে তার ডান হাত কনুইর উপর থেকে কেটে নিয়ে যায়।”

২০১৩ সালের ২২ অক্টোবর রাতে একই এলাকার কেবল ব্যবসায়ী রতন মিয়াকে কুপিয়ে হত্যার পর তার ডান কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রতনের বাবা আজিম উদ্দিন মাস্টারে করা মামলায় এনামুল অভিযোগপত্রভুক্ত আসামি বলে জানান ওসি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনুইর উপর থেকে হাত কেটে নেওয়ায় প্রচুর রক্ষক্ষরণ হয়েছে।