টয়লেটে সন্তান প্রসব, কমোডে আটকে মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে এক নারী টয়লেটে সন্তান প্রসবের পর কমোডে আটকে মারা গেছে নবজাতকটি।
বুধবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামে এ ঘটনা বলে জানান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোফাজ্জল হোসেন খান।
তিনি বলেন, শিংলাব গ্রামের শাহিন মিয়ার (২৪) স্ত্রী মিতু আক্তার (১৫) নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সকালে পেটে ব্যথা অনুভব করলে টয়লেটে যায় কিশোরী মিতু।
“সেখানেই তার একটি ছেলে ভূমিষ্ঠ হয়ে কমোডে আটকে যায়।”
পরিবারের লোকজন বিষয়টি জানার পর দুই ঘণ্টা চেষ্টায় নবজাতকটিকে কমোড থেকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান তিনি।
