রাজশাহীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা
রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার বালাদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চারঘাট থানার ওসি নিবারন চন্দ্র।
নিহত রূপা বেগম (৪০) ওই গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ওসি নিবারন চন্দ্র আরও বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে রহিদুলের বাবা পলান সরকারের সঙ্গে চাচা বিষু সরকারের বিরোধ ছিল।বুধবার সকালে পলান বিরোধপূর্ণ ওই জমিতে থাকা একটি গাছ থেকে নারিকেল পাড়তে গেলে বিষু দলবল নিয়ে বাধা দেয়।
এ নিয়ে উভয়পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে রূপাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
