২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুটি পৌরসভা মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

মানিকগঞ্জের দুটি পৌরসভা নির্বাচনে  মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2015, 11:46 PM

Updated : 22 Aug 2022, 02:04 PM

পৌরসভা দুটি হচ্ছে প্রথম শ্রেণির মানিকগঞ্জ পৌরসভা এবং দ্বিতীয় শ্রেণির সিঙ্গাইর পৌরসভা।

এছাড়া  রোববার পর্যন্ত কাউন্সিলর পদে ৭৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী মো. আসাদুজ্জামান কবির জানান, রোববার পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে গাজী কামরুল হুদা সেলিম, সুলতানুল আজম খান আপেল ও বর্তমান মেয়র মো. রমজান আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া কাউন্সিলর পদে ৪৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ২৫ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

এদিকে, সিঙ্গাইর পৌরসভায় মেয়র পদে খোরশেদ আলম ভূইঁয়া, আবু নাঈম মোহাম্মদ বাশার ও খান মোহাম্মদ রুমি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।