অবশেষে রাবির বি ইউনিটের ফল প্রকাশ
১৯ দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতকের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে আইন অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দের বিভাগের ফরম পূরণ করতে হবে।
এছাড়া বিজোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের ৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং জোড় রোল নম্বরধারীদেরকে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৯ নভেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৬ হাজার ৪১১ জন ভর্তিচ্ছু অংশ নেয়।
এর মধ্যে ৫৩৩ জনকে সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে বলে জানান আইন অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ।
