২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 02:03 PM

কুমিল্লা-ফেনী আঞ্চলিক সড়কের চৌয়ারার গোয়ালমতনে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত কুমার পাল।

নিহতরা হলেন কুমিল্লার নাঙ্গলকোটের ইদ্রিস আলীর ছেলে  জসিম (১৮) ও সদর উপজেলার কুচাইতলির ফিরোজ মিয়া ছেলে বাবলু (২০)।

আহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার হাউজিং এস্টেট ১ নম্বর ব্লকের রেনু (৩০) ও একই এলাকার সাথী (৩১)। একজনের নাম জানা যায়নি।

তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি প্রশান্ত পাল সাংবাদিকদের জানান, চৌয়ারাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

আহতরাও অটোরিকশার যাত্রী বলে জানান তিনি।