২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2015, 09:01 PM

Updated : 22 Aug 2022, 02:03 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর পাশের হার পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেকোনো মোবাইল ফোন থেকে nu স্পেস h4 স্পেস রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে ফলাফল জানা যাবে।