২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 02:03 PM

বৃহস্পতিবার ভোরে ভারতের তারালিতে এ ঘটনার পর পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ।

নিহতরা হলেন- কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার লোকমান সরদারের ছেলে আব্দুল খালেক ও সদর উপজেলার পাচরখী গ্রামের শের আলীর ছেলে নজরুল।

বৃহস্পতিবার বেলা ২টায় তলুইগাছা বিওপির চারাবাড়ি নোম্যানস ল্যান্ডে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন।

তিনি বলেন, বৈঠকে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। তারা দুঃখ প্রকাশ করে এমন ঘটনা আর ঘটবে না বলে জানিয়েছে।

বিএসএফ দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তরে রাজি হয়েছে বলেও জানান তিনি।

ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের ৭৬ ব্যাটালিয়নের তারালি ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হন খালেক ও নজরুল।