২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সীমান্তে আটক ৪ বিদেশি রিমান্ডে

কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে আটক চার বিদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 04:31 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

রোববার সকালে কুমিল্লার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক ১ নম্বর আমলি আদালতের বিচারক মুনতাসির আহম্মেদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন।

ওই আদালতের পিপি মোস্তাফিজুর রহমান লিটন বলেন, বিজিবির করা অনুপ্রবেশ মামলা তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন উল্লেখ করে কুমিল্লা কোতোয়ালি থানার এসআই নাজমুল আহমেদ পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে দুদিন করে মঞ্জুর করে আদালত।

গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা আদর্শ সদরের বিবির বাজার সীমান্তের কেরানিনগর এলাকা থেকে এক নারীসহ চার বিদেশিকে আটক করে বিজিবি।

এরা হলেন- আফ্রিকার কিংডম অব লেসিথোর আবদু নাসারা (৩৭), গিনির কামারা হামদু ওরফে হামিদ সামারা (৪০), ক্যামেরুনের এ মিরা গোফনা জুসাং (৩৩) এবং কঙ্গোর ও কে থমাস (৩৯)।

অনুপ্রবেশের অভিযোগে মামলার পর শুক্রবার সকালে বিজিবি তাদের কুমিল্লা কোতায়ালি মডেল থানায় হস্তান্তর করে।