গোপালগঞ্জে বাসের ধাক্কায় মা- মেয়ে নিহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নীলফা বাজারে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় জানা যায়নি।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদ হোসেন জানান, বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়।
আনুমানিক এক বছর বয়সী শিশুটিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
