২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বোমাসহ জামায়াত নেতা গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে ১০টি হাতবোমাসহ জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 12:23 AM

Updated : 25 Apr 2022, 02:10 PM

এরা হলেন- রামপাল উপজেলা জামায়াতের আমির ও বাশতলি গ্রামের বাসিন্দা জুলফিকার আলী (৪২) এবং দেবিপুর গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান (৩৫)।

রামপাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার সোনাতুনিয়া দাখিল মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জুলফিকার এলাকায় নাশকতা ঘটাতে স্থানীয় একটি মাদ্রাসার পিছনে তার সহযোগীদের নিয়ে বৈঠক করছে- সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

জামায়াত নেতা জুলফিকারের নাশকতার তিন মামলায় পুলিশের অভিযোগপত্রভুক্ত আসামি বলেও  জানান তিনি।

ওসি রফিুকল বলেন, “উদ্ধারকৃত বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।”