২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহস্রাধিক যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চ বিকল

যান্ত্রিক ত্রুটির কারণে মেঘনা নদীতে এক হাজারের বেশি যাত্রী নিয়ে একটি লঞ্চ বিকল হয়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 08:06 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

চরলগ্নিমারা এলাকায় লঞ্চ ‘এমভি ঈগল’ বিকল হওয়ার খবর পাওয়া যায় শুক্রবার সন্ধ্যায়।

চাঁদপুর সদর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, দুপুর আড়াইটায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি সন্ধ্যা ৭টায় চাঁদপুরে পৌঁছার কথা ছিল।

যান্ত্রিক ত্রুটির কারণে লঞ্চটি বিকল হয়ে পড়েছে। লঞ্চটি দ্রুত মেরামতের কাজ চলছে বলে জানান তিনি।

এছাড়া যাত্রীদের নিয়ে আসার জন্য একটি উদ্ধারকারী লঞ্চ চাঁদপুর থেকে পাঠানো হবে বলেও তিনি জানান।

বিআইডব্লিউটিএ-এর চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন,  ঘটনাস্থলে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।