রাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ru.ac.bd) এ ফল প্রকাশিত হয়।
বাণিজ্য অনুষদের যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, ‘ডি’ ইউনিটের জন্য নির্বাচিতদের ২৬ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ‘চয়েজ ফরম’ পূরণ করতে হবে। ২৮ নভেম্বর থেকে তাদের সাক্ষাৎকার শুরু হবে।
সাক্ষাৎকারের স্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানান তিনি।
