২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

একইসঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব সরকারকে নেওয়ার  এবং পিতৃ পরিচয় হিসেবে দণ্ডপ্রাপ্ত চুন্নু শেখের নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান এ রায় দেন।

চুন্নু শেখের বাড়ি মধুখালী উপজেলার কারন্যপুর গ্রামে। তিনি পলাতক।

এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ওই আদালতের পিপি মো. বাবু মোল্লা জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৯ জুলাই কারন্যপুর গ্রামের ওই তরুণী পুকুরে গোসল করতে গেলে চুন্নু মেয়েটিকে জোর করে পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির মা হালিমা বেগম বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন। ধর্ষণের ঘটনায় ওই তরুণী গর্ভবতী এবং পরবর্তীকে একটি মেয়ের জন্ম দেন।