২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

যশোরের একাধিক মামলার আসামি এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 01:05 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, বুধবার শার্শা উপজেলার শার্শা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর হোসেন (৩০) ওই এলাকার চাঁদ মিয়ার ছেলে।

ওসি বলেন, আলমগীরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদ পেয়ে ভোরে তার বাড়িতে অভিযান চালানো হয়।

“এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।”