শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission ভিজিট করে ফলাফল জানতে পারবে।
“মোবাইল ফোনে SUST <space>Admission Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করে ফলাফল জানতে পারবে।”
এছাড়াও ফলাফল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নোটিস বোর্ডে দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য ।
