২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হাতবোমা উদ্ধার

ফরিদপুর সদরে সাতটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 01:40 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার শহরের হাজী শরিয়তুল্লাহ বাজারের বায়তুল মোকাদ্দেম ট্রাস্ট জামে মসজিদের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন।

তিনি বলেন, সকালে স্থানীয়রা মসজিদের পেছনে লাল ও কালো রঙের স্কচটেপে মোড়ানো সাতটি টিনের কৌটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধারের পর থানায় এনে পানিতে ভিজিয়ে রেখেছে।