২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘হাতবোমা’সহ যুবক গ্রেপ্তার

মাগুরায় দুই মামলার এক আসামিকে ‘হাতবোমা’ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 11:22 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

গ্রেপ্তার সৌখিন মোল্লা (২২) জেলা শহরের পূর্ব মুন্সিপাড়া এলাকার কুদ্দুস মোল্লার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার ভোররাতে সৌখিনকে তার ঘর থেকে একটি রাম দা, দুটি হাতবোমা ও দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।”

‘মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে’ সৌখিনের বিরুদ্ধে দুটি মামলা ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।