২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাসহ জামায়াত নেতা গ্রেপ্তার

হাতবোমাসহ খুলনায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 11:46 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রোকনুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ৯ টার দিকে ফুলতলা উপজেলার একটি স্কুল মাঠ থেকে আকবর আলী মোড়লকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

আকবর আলী ফুলতলা উপজেলা জামায়াতের আমীর। তিনি উপজেলার যুগ্নিপাশা গ্রামের আক্কাস আলী মোড়লেরে ছেলে।

ওসি বলেন, নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছে এ সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল স্থানীয় রি-ইউনিয়ন স্কুল মাঠে অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ১০টি হাতবোমাসহ আকবর আলী মোড়লকে গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোল্লা লুৎফর রহমান ফুলতলা থানায় একটি মামলা করেছেন বলেও জানান তিনি।