২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১৭ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় একটি যাত্রীবাহী বাস থেকে ১৭ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী ঢালারমুখ এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ১৬ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয় ।

উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ৪৮ লাখ টাকা ৯০ হাজার টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।