২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক

রাজশাহী জেলার বিভিন্ন মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচলের প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 08:24 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

শনিবার বিকালে নগরীর বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে বলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী জানান।

রোববার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হবে জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রাজশাহীর মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু স্থানীয় প্রশাসন মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয় নি।

“ফলে বাধ্য হয়ে ধর্মঘটের কর্মসূচি দেওয়া হয়েছে।”