২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ দুই ‍ভাই গ্রেপ্তার

ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া গ্রামের একটি বাড়ি থেকে অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 03:11 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

গ্রেপ্তার মো. ইউনুস ওরফে সুমন (২৬) ও মো. রাসেল (২৪)রুহিতিয়া গ্রামের শামছুল আলমের ছেলে। তাদের কাছ থেকে দুটি পাইপগান, দুটি কার্তুজ, দুটি ছুরি, চাপাতি ও রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা রুহিতিয়া এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হওয়ার পর আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।