সিলেটে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ জানান,শনিবার বেলা ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম পল্লব ও পাভেল মাহমুদ পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রাজু মিয়া (১৮), মাহবুব আলম জুয়েল (২৮) ও বাজিত আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, গত বৃহস্পতিবার দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“ প্রায় ৩০ মিনিটব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়।”
সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে
