২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গৃহবধূকে এসিড নিক্ষেপ

জমি নিয়ে বিরোধে দিনাজপুরের কাহারোল উপজেলায় এক গৃহবধূকে এসিড় ছুড়ে মারার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 02:51 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

কাহারোল থানার ওসি আব্দুল জানান,শুক্রবার রাতে উপজেলার জয়নন্দহাট সৈয়দপুর গ্রামে এ  ঘটনা ঘটে।

দগ্ধ গৃহবধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গৃহবধূর স্বামী মো.ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,বেশ কয়েক বছর ধরে একই এলাকার ইয়াসিন আলীর ছেলে আশরাফুল,কায়েস আলীর ছেলে আব্দুল হালিমের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল।

“শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এরা বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রীর মুখে এসিড ছুড়ে পালিয়ে যায় তারা।”

এ ঘটনায় শনিবার  দুপুর পর্যন্ত মামলা হয়নি।