২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালুতে পুঁতে রাখা পুলিশ সোর্সের লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বালুতে পুঁতে রাখা এক যুবকের লাশ পাওয়া গেছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে পালগাঁও বালুরচর এলাকা থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রুবেল হোসেন (২২) ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

রুবেল পুলিশের সোর্স ছিলেন বলে জানান ওসি।
ওসি বলেন, পাঁচ-ছয় দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রুবেল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার স্বজনরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

“বিকালে স্থানীয়রা বালুর মধ্যে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেয়।”
রুবেল পুলিশকে তথ্য দিত বলে দুর্বৃত্তরা তাকে হত্যার পর বালুতে পুঁতে রেখে যায় বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।