সেপটিক ট্যাংকে শিশুর বস্তাবন্দি লাশ
ঢাকার সাভার উপজেলায় সেপটিক ট্যাংক থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, আশুলিয়ার নলাম এলাকার গোয়ালটেকে বৃহস্পতিবার রাতে মো. শাওনের (৫) লাশ পাওয়া যায়।
নিহত শাওন ওই এলাকার দিনমজুর স্বপন মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, রাতে কয়েকজন লোক ট্যাংকে কিছু একটি ফেলে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দেখে সন্দেহ করে। পরে সেখানে গিয়ে তারা শাওনের লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়।
তবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিকালের পর থেকে শাওন নিখোঁজ ছিল বলে জানান শাওনের বাবা স্বপন মিয়া।
