২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্কুলছাত্রী হত্যায় ফুপাত ভাই গ্রেপ্তার

ময়মনসিংহে শিশু ছাত্রী নাদিরা আক্তার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 03:47 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

গ্রেপ্তার শাহজাহান হাবিব মুন্না (২২) নিহত নাদিরার ফুপাত ভাই এবং পেশায় প্রাইভেটকার চালক। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ইমারত হোসেন গাজী জানান, বৃহস্পতিবার রাতভর অভিযান চালানের পর শুক্রবার সকালে জেলা শহরের সানকিপাড়া হেলথ অফিসারের গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাদিরা ময়মনসিংহ শহরের গনশার মোড় এলাকার ভ্যান চালক ইউনুছ আলীর মেয়ে ও স্থানীয় জেলা পরিষদ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার রাতে শহর বাইপাসের বাদেকল্পা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিরাকে  খুনের কথা হাবিব স্বীকার করেছে বলে জানান ওসি।       

হাবিরের বরাত দিয়ে ওসি জানান, নাদিরাকে প্রেমের প্রস্তাব দেওয়ায় তার পরিবারের লোকজন হাবিবকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেছিল।

“এর জেরে বৃহস্পতিবার দুপুরে নাদিরা স্কুল থেকে ফেরার পথে হাবিব তাকে প্রাইভেটকারে তুলে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে বাদেকল্পায় ফেলে পালিয়ে যায়। রাতেই তার লাশ উদ্ধার হয়।”

এ ঘটনায় নাদিরার বাবা হাবিবকে প্রধান আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।