২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ আনসার সদস্য আটক

কক্সবাজারের রামুতে চার হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে এক আনসার সদস্যও রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রামুর খুনিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন, রামুর খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালং এলাকার মো. মিজানুর মিয়া (৩৫) এবং কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত আনসার সদস্য মো. হাফিজ উদ্দিন (৪৫)।

রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরমুখী একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ ওই দুজনকে আটক করে বিজিবি সদস্যরা।

“মিজানের বিরুদ্ধে ইয়াবা ও মানবপাচারের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা এবং হাফিজের বিরুদ্ধে মিজানের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।”

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানান এ বিজিবি কর্মকর্তা।